1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সৌদিতে বাংলাদেশী যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন - দৈনিক আমার সময়

সৌদিতে বাংলাদেশী যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন

মো:মিজানুর রহমান বাবু, সৌদি আরব
    প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
রিয়াদ- ভিশন ২০৩০ সামনে রেখে সৌদি  প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৌদি সরকার। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি বিনিয়োগকারীরা প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাথা বাংলাদেশী মার্কেটে তিন বাংলাদেশী ব্যাবসায়ী যৌথ মালিকানাধীন ডায়না রেস্টুরেন্ট এন্ড সুইটস নামে বৃহৎ আকারে একটি রেস্তোরাঁ উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন ডায়না রেস্টুরেন্ট এন্ড সুইটসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী মো: এনামুল হক ভূইয়া, মো: নবিন এবং মো: আহমেদ রুবেল।উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং অন্যান্য সকলকে  ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা এসময়ে উপস্থিত ছিলেন। তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যকর খাবার এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী উন্নত সেবা দিতে পারলে তারা অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ  বৃদ্ধি পাবে। ব্যাবসায়ীরা বলেন, আমাদের এখানে শতভাগ বাংলাদেশী কর্মী কাজ করে। আমাদের এখানে বাংলাদেশের সকল প্রকার খাবার পাওয়া যাবে এবং আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী সুস্বাদু, স্বাস্থ্যকর এবং মানসম্মত খাবার পরিবেশন করতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com