1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ - দৈনিক আমার সময়

সুন্দরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এ আর আশরাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে ভয়েস অফ তারাপুর সংগঠনের সার্বিক সহযোগিতায় ঢাকাস্থ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান মো. রিফাত মনোয়ার সিকদার, উপ-প্রধান মো. তুহিন সিকদার, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, আজে পাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুর রাজ্জাক মিয়া রাজু, ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. এমদাদুল হক, ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, ভয়েস অফ তারাপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন সাকিল প্রমূখ।
এতে ২০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে মনোয়ারা ফাউন্ডেশন ও ভয়েস অফ তারাপুর উভয়কে আত্বমানবতার কল্যাণে কাজ করার জন্য সমমাননা স্বারক প্রদান করা হয়। শেষে ফাউন্ডেশনের জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com