1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ  - দৈনিক আমার সময়

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ 

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288
সীমান্তে (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে গত  ১৯ জানুয়ারি  ভোর ০৪টা হতে সন্ধ্যা ০৭টা পর্যন্ত (৫৩ বিজিবি’র)  বিশেষ টহলদল পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৪ বোতল মদ ও ০৬টি গরু জব্দ করে।
 অভিযানসমূহে (৫৩ বিজিবি’র)  অধীনস্থ ফতেপুর বিওপি শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ভারতীয় মদ, বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুর্যনারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ০২টি গরু এবং জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রাম থেকে ০২টি ও তেকোনাপাড়া গ্রাম হতে ০২টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা।  শিবগঞ্জ থানায় মদ এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হচ্ছে।
 এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com