1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সিজনির সঙ্গে চুক্তি নবায়ন করলো বার্সা - দৈনিক আমার সময়

সিজনির সঙ্গে চুক্তি নবায়ন করলো বার্সা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

অভিজ্ঞ গোলরক্ষক ভয়চেক সিজনির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছে বার্সেলোনা। গত সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি ঘোষণা করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। সাবেক পোল্যান্ড গোলরক্ষকের আগের চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়ে গিয়েছিল। তবে নতুন চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকছেন তিনি। ৩৫ বছর বয়সী সিজনি গত অক্টোবরে অবসর ভেঙে বার্সায় যোগ দেন। দলের সেরা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন দীর্ঘমেয়াদী চোটে মাঠের বাইরে চলে যাওয়ার সুযোগ নিয়ে বার্সার জার্সিতে নিজের সামর্থ্য প্রমাণ করেন তিনি। সিজনির দারুণ পারফরম্যান্সে গত মৌসুমে ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা) জিতেছে বার্সা। মে মাসে সিজনি জানিয়েছিলেন, বার্সা থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। অবশেষে সেই প্রস্তাব গ্রহণ করেছেন সিজনি। নতুন মৌসুমের আগে বার্সার স্কোয়াডে এখন চারজন গোলরক্ষক রয়েছেন। তাই মৌসুম শুরুর আগে কিছু বিদায় অনিবার্য হয়ে উঠেছে। সিজনির পাশাপাশি আবারও ফিট হয়েছেন টার স্টেগেন। অ্যাকাডেমি থেকে উঠে আসা ইনাকি পেনা এখনও ক্লাবেই আছেন এবং এস্পানিওলের কাছ থেকে ২৫ মিলিয়ন ইউরোতে (২৯.২ মিলিয়ন ডলার) চুক্তিবদ্ধ হয়েছেন হুয়ান গার্সিয়া। অতিরিক্ত গোলরক্ষকদের নিয়ে ইএসপিএনকে সূত্র জানিয়েছে, এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার পথে কোনো বাধা নেই ইনাকি পেনার। টার স্টেগেনের জন্য প্রস্তাব শুনতেও প্রস্তুত ক্লাব। যদিও জার্মান এই গোলরক্ষক বার্সায় থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন। সিজনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে। এরপর ব্রেন্টফোর্ড ও রোমায় ধারে খেলেন এবং ২০১৭ সালে যোগ দেন জুভেন্টাসে। ইতালিয়ান জায়ান্টদের হয়ে ৭ বছর কাটিয়ে ২০২৪ সালে অবসরের ঘোষণা দেন সিজনি। সেই অবসর ভেঙ্গে গত অক্টোবর মাসে বার্সায় যোগ দেন এই তারকা গোলরক্ষক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com