1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সিএমপি কমিশনার এইচএসসি ও সমমান পরিক্ষা - ২০২৫" র বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন - দৈনিক আমার সময়

সিএমপি কমিশনার এইচএসসি ও সমমান পরিক্ষা – ২০২৫” র বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন

জাকারিয়া হোসেন চট্টগ্রামঃ
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

২৬ জুন ২০২৫ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম।
এসময় তিনি চট্টগ্রাম মহানগর এলাকার সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ ও সিএমপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনার মহোদয় পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরীক্ষার পূর্বে ও পরে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকগণকে পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে অবহিত করেন। তিনি বলেন পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ চলছে। এসময় তিনি সিএমপি কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তির বিষয়ে সাংবাদিকদেরকে অবগত করেন। গণবিজ্ঞপ্তিতে প্রচারিত বিষয়গুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা যাচাই করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে মর্মে উল্লেখ করেন।
এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার  (দক্ষিণ) জনাব মো: আলমগীর হোসেন মহোদয়সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com