1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাভার মডেল থানাধীন বনগাঁও এলাকা হতে ১৯.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - দৈনিক আমার সময়

সাভার মডেল থানাধীন বনগাঁও এলাকা হতে ১৯.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
গত ১৯ মে শুক্রবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে  ১৯.৫৫ কেজি গাঁজাসহ মোঃ তফাজ্জল হোসেন(৫২), মোছাঃ পারভিন আক্তার(৪২), ছাবিনা(৪৪) নামীয় ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com