1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

সিরাজুল ইসলাম, শ্যামনগর ,সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, তলুইগাছা, মাদরা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৩২ বোতল ভারতীয় মদ আটক করে।
ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪/৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চেয়ারম্যানের ঘের নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকার মূল্যর ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ২ ও ৩ আরবি এবং হতে আনুমানিক ২৫০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালমুখ এবং কেড়াগাছি নামক স্থান হতে ৯৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং বোরখা আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এবং দখলের মোড় নামক স্থান হতে ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১১০ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান মাঠ নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৪/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালী নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।সর্বমোট আটক মালামালের মূল্য ৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com