গাছ কেবল ছায়া আর ফল দেয় না, গাছ দেয় জীবন। আমাদের সন্তানদের জন্য অক্সিজেনের এই ভাণ্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সবুজে সাজাই বাংলাদেশ প্রাঙ্গণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হয়ে গেলো বৃক্ষ রোপণ উৎসব। সম্প্রতি প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় এ আয়োজন করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে চারা দেয়া হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। তিনি বললেন, গাছ কেবল ছায়া আর ফল দেয় না, গাছ দেয় জীবন। আমাদের সন্তানদের জন্য অক্সিজেনের এই ভাণ্ডার রক্ষা করতে হলে আজই শুরু করতে হবে সবুজ চাষ।
সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, এই ক্লাব বছরের পর বছর ধরে প্রকৃতিকে বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে আজকের এই বৃক্ষ রোপণ কেবল পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যতের প্রতি এক অঙ্গীকার।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সরফরাজ নেওয়াজ সাগরের এবং সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মুনির উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক স ম শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, বাংলাদেশ সংবাদ সংস্থার আসাদুজ্জামান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় ব্যক্তি ও সাংবাদিকরা।
Leave a Reply