1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরায় ‌জলবায়ু সংকট মোকাবেলায় অ্যাগ্রো ইকোলজিভিত্তিক উদ্যোগ জরুরি - দৈনিক আমার সময়

সাতক্ষীরায় ‌জলবায়ু সংকট মোকাবেলায় অ্যাগ্রো ইকোলজিভিত্তিক উদ্যোগ জরুরি

সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সুন্দরবনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশনে সোমবার জলবায়ুবিষয়ক সংলাপের আয়োজন করে গ্রিন কোয়ালিশন সাতক্ষীরা।
‘ফ্রম হিমালয় টু সুন্দরবনস: অ্যাগ্রো ইকোলজি অ্যাজ ক্লাইমেট সলুশ্যন’ শীর্ষক সাউথ এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অ্যাগ্রো ইকোলজিকে কার্যকর সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুন্দরবনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশনে গ্রিন কোয়ালিশন সাতক্ষীরা এই সংলাপের আয়োজন করে।
সংলাপে নেপালের সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের প্রতিনিধি, গ্রিন কোয়ালিশনের নেতা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর প্রতিনিধি, যুব স্বেচ্ছাসেবক এবং কৃষকরা অংশ নেন।
গ্রিন কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা অধ্যাপক পবিত্র মোহন দাসের  সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন বারসিক-এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
আলোচনায় অংশ নেন নেপাল স্যোশাল ওয়ার্ক ইন্সটিটিউটের অ্যাগ্রো ইকোলজি সমন্বয়ক আশিষ থানি, প্রকল্প সমন্বয়ক ভক্ত বাহাদুর খাটি, শ্রিজনাসিল পারমাকালচার সেন্টার এর চেয়ারপারসন দিলমায়া গুরুং, গ্রিন কোয়ালিশন সাতক্ষীরার উপদেষ্টা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।
সংলাপে নেপাল ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকটের চিত্র, জলবায়ু অভিঘাতের অভিন্ন ও ভিন্ন বৈশিষ্ট্য এবং এসব সংকট মোকাবেলায় স্থানীয় জ্ঞান, প্রতিবেশীয় কৃষি ব্যবস্থা ও খাদ্য সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূল ও পাহাড়ি অঞ্চলের মানুষের সুরক্ষায় অ্যাগ্রো ইকোলজিভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংলাপে জলবায়ু সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার, কৃষকদের নেতৃত্বে অ্যাগ্রো ইকোলজি সম্প্রসারণ এবং নীতি পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com