1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সম্মাননায় ভূষিত হলেন অ্যামোজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক - দৈনিক আমার সময়

সম্মাননায় ভূষিত হলেন অ্যামোজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
বিশিষ্ট নারী উদ্যোক্তা ও অ্যামোজ ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক সিরাজুম মনিরা মলি বিজয় দিবস সম্মাননা পুরস্কার-২৩ এ ভূষিত হয়েছেন। মহান স্বাধীনতার চেতনায় লালিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা সংসদ রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অব.) এম. হারুন অর রশীদ (বীর প্রতীক)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য  রাখেন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ আল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিক, সংস্কৃতিজনসহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com