1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সবুজ বিপ্লবের অঙ্গীকার: কক্সবাজার পাবলিক স্কুলে শিক্ষার্থীদের হাতে-কলম বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিচর্যার পাঠ - দৈনিক আমার সময়

সবুজ বিপ্লবের অঙ্গীকার: কক্সবাজার পাবলিক স্কুলে শিক্ষার্থীদের হাতে-কলম বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিচর্যার পাঠ

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন করে তুলতে গ্রীন রেভ্যুলেশন সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিশেষ পরিবেশ সচেতনতামূলক ও নির্দেশনামূলক কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথি ও দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন রেভ্যুলেশন সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি ডাঃ এম এ মনজুর। তিনি শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সঠিক নিয়মে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা, পানি দেওয়া এবং রোপণকৃত গাছকে বাঁচিয়ে রাখার কৌশল হাতে-কলমে শেখানো হয়।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়—
পড়াশোনার পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, গাছ বাঁচান এবং পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পাবলিক স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবকমণ্ডলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
কর্মসূচির সমাপ্তিতে ডাঃ এম এ মনজুর বলেন—
«“সবুজ বিপ্লব ছড়িয়ে দিতে একটি সুন্দর সবুজ পৃথিবী গড়তে আমাদের এই যুদ্ধ চলবে আজীবন।”»
আজকের একজন সচেতন শিক্ষার্থীই হতে পারে আগামী দিনের একজন প্রকৃতির পাহারাদার।
শিশু-কিশোরদের হাত ধরে গড়ে উঠুক একটি সবুজ, নিরাপদ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ বাংলাদেশ।
গাছ লাগাব, গাছ বাঁচাব—সবুজ প্রজন্ম গড়ে তুলব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com