গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় জ্যেষ্ঠ সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন’র(৫০) মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার কোটবাজালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় সকলের মাঝে উদ্রেক দেখা দিয়েছে। আদৌ কি এইটা সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। সড়ক দুর্ঘটনায় মঞ্জুর হোসেন মিলনের মৃত্যু হলেও অক্ষত অবস্থায় রয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেল। একটা আঁচ লাগেনি তার মোটরসাইকেলে।
এদিকে মোটরসাইলে ধাক্কা দেওয়া নিয়ে তর্ক করায় ট্রাক তুলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও তার পরিবারের সদস্যরা। তার মৃত্যু নিয়ে রহস্যের তৈরি হয়েছে।
রিমিন আক্তার অভিযোগ করে বলেন, ‘এটা পরিকল্পিত হত্যা। আমার স্বামীকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
নিহত মঞ্জুর হোসেন মিলন (৫২) কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি বৈশাখী টেলিভিশনের সাবেক গাজীপুর প্রতিনিধি এবং দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। সাপ্তাহিক গাজীপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি। গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন মঞ্জুর হোসেন মিলন।
Leave a Reply