1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম ৫ আসনে বিএনপির ব্যারিস্টার সাকিলা ফারজানা সংবর্ধনা অনুষ্ঠান - দৈনিক আমার সময়

সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম ৫ আসনে বিএনপির ব্যারিস্টার সাকিলা ফারজানা সংবর্ধনা অনুষ্ঠান

মোহাম্মদ আরমান চৌধুরী , ইউ এ ই প্রতিনিধি :
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সোমবার (১৬ জুন) আবুধাবি মোছাফ্ফা হাটহাজারী প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটা  রাষ্ট্র যে রাষ্ট্রের উপর অনেকের নজর থাকে। যাকে আমরা শকুন’র দৃষ্টি বলি। এ রাষ্ট্রকে সবাই ব্যবহার করে, এ ব্যবহৃত সিঁড়িটার জন্য অনেক ষড়যন্ত্র থাকে। বাংলাদেশ কিন্তু এ স্বৈরাচারের পতনের পরেও ষড়যন্ত্র মুক্ত নয়। দেশে এখনো অনেক রকম ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, এ ষড়যন্ত্র মুক্ত করার জন্য আমাদের আরও অনেক সংগ্রাম বাকী আছে, সমন্বিত সংগ্রামের মাধ্যমেই আমরা বাংলাদেশকে ষড়যন্ত্র মুক্ত করতে পারি। প্রবাসীরা রেমিট্যান্স না পাঠিয়ে স্বৈরাচারের পতনে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা অনস্বীকার্য।  বাংলাদেশের অর্থনীতিতে একদিনে প্রবাসী ভাইয়েরাই ধ্বস নামিয়ে দিয়েছেন। আপনাদের রেমিট্যান্স না পাঠানোর কারণে। আপনাদের মত শ্রেষ্ঠ যোদ্ধা আর কেউ নেই। গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য আপনারা যুদ্ধ করেছেন। আপনারা প্রবাসীরা আমাদের সেই যোদ্ধা।

প্রবাসী যোদ্ধা ভাইদের কাছে আবেদন করে বলেন, হাটহাজারী থেকে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার জন্য অনলাইনে অবশ্যই আমার নমিনেশনের জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের কাছে আবেদন জানাবেন। আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের যে অপূর্ণ স্বপ্নগুলি আছে, সে স্বপ্নগুলি পূরণ করে হাটহাজারীকে একটি মডেল হাটহাজারী রূপান্তরিত করবে বলে জানান সাকিলা ফারজানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছা আল মাহমুদ চৌধুরী। হাবিবুর রহমান ও মোহাম্মদ শাহাজান যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সালাহউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সিনিয়র সহ সভাপতি ও আবির বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, বিএনপি সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, শারজাহ্ বি এন পি সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী,সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ,সদস্য শেখ শহীদুল্লাহ ইসলাম,নজুরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী,মুরশেদ আলম,শফিউল,জানে আলম,আবু রাসেল সোহল,মোহাম্মদ কামাল, মাহবুব আলম, জসিম উদ্দিন, জাহেদ হোসেন,আমেনা বেগম, আব্দুসালাম মাসুদ,এজাজ, শাকিলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসন ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৬ জুন) আবুধাবি মোছাফ্ফা হাটহাজারী প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com