1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা - দৈনিক আমার সময়

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ এবং মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী। অফফর্মের কারণে বাদ পড়া লিটন দাসও ওয়ানডে দলে ফিরেছেন। তবে জায়গা হয়নি আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। নাইম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। প্রায় দুই বছর পর দলে ফিরলেন বাঁহাতি এই ওপেনার। এর আগে ৮ ওয়ানডেতে তার রান ছিল মোটে ৯৫। তবে নাইম ফর্মের প্রমাণ দিয়েই দলে ফিরেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। এদিকে শামীম পাটোয়ারীর অন্তর্ভুক্তি কিছুটা বিস্ময়ের। তিনিও প্রায় দুই বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন। ৪ ওয়ানডের ক্যারিয়ারে তার মোট রান মাত্র ১৬। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন ইনিংসে শামীম করেন ৪, ৭ আর ৮। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা নুরুল হাসান সোহানকে টপকে তার ওয়ানডে দলে ঢ়ুকে পড়া প্রশ্নের জন্ম দিয়েছে। পারভেজ হোসেন ইমন আর তানভীর ইসলাম দুজনই টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com