1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার - দৈনিক আমার সময়

শ্যামনগরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলার মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জুন রাতের অভিযানে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর দিকনির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নি:) মো. জহিরুল ইসলাম, এসআই (নি:) মো. মিজানুর রহমান এবং এএসআই (নি:) মো. আব্দুল মোমিন।গ্রেফতারকৃতরা হলেন—মো. আজিজুল ইসলাম (২১), পিতা মো. আকবর গাজী এবং মো. সাইফুল ইসলাম (২৩), পিতা আ. হামিদ। তারা দুজনেই শ্যামনগর উপজেলার হাওয়ালভাঙ্গি গ্রামের বাসিন্দা।আসামিদের হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ১৪ জুন ২০২৫ তারিখে শ্যামনগর থানায় পেনাল কোড ১৮৬০-এর ধারা ৩৭৯ অনুযায়ী একটি নিয়মিত মামলা (মামলা নং-১৮) দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com