1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে ‌কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে ভ্রাম্যমান আদালতের সাজা - দৈনিক আমার সময়

শ্যামনগরে ‌কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে ভ্রাম্যমান আদালতের সাজা

 সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক পরীক্ষার্থীর সাথে অশোভন আচরণের অভিযোগে তিন কিশোর গ্যাং সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার গোপালপুর মোড়ে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের হাফেজ আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, কাটুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন এবং একই গ্রামের আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন ।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন জানান, ওই পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় গোপালপুর মোড়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা তার পথরোধ করে এবং অশোভন আচরণ করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তাফিজুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাকিব ও জোবায়েরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com