স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজারে পহেলা আগস্ট থেকে মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ।
কর্মসূচীর মধ্যে পহেলা আগস্ট ভোরে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় কালো ব্যাজ ধারন, সকাল ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
প্রসঙ্গত; শোকাবহ আগস্ট উপলক্ষে ১৫ আগস্ট পালনসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
Leave a Reply