1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শোকাবহ আগস্টের প্রথমদিনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন  - দৈনিক আমার সময়

শোকাবহ আগস্টের প্রথমদিনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
শোকাবহ আগস্টের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শেষ হয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রথমদিনের আয়োজন।
এ উপলক্ষে সকালে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আগস্টের শোককে শক্তিতে পরিনত করে আগামী জাতীয় নির্বাচনে জেলার চারটি আসনেই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার মধ্যদিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন আহমদ, রেজাউল করিম, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, আবদুল খালেক, এড. তাপস রক্ষিত, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাজী মোস্তাক আহমদ শামীম, ইউনুচ বাঙ্গালী, জিএম আবুল কাশেম, বদরুল হাসান মিল্কি, ড. নুরুল আবছার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মোঃ রেজাউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য সচিব এড. জিয়া উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহীদুল্লাহ, ফরহাদ ইকবাল, আহসান সুমন, অধ্যাপিকা রোমেনা আকতার, পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সেলিম নেওয়াজ, এবি ছিদ্দিক খোকন, ওয়াহিদ মুরাদ সুমন, নজরুল ইসলাম, জহিরুল কাদের, ফয়সল হুদা, গিয়াস উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ওলামা লীগের সভাপতি নুরুল আলম সরকার, সাধারণ সম্পাদক রফি উদ্দিন সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com