1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেষ সময়ের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ - দৈনিক আমার সময়

শেষ সময়ের গোলে ভারতের কাছে হারলো বাংলাদেশ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ দল। ভুটানে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শেষ মিনিটের গোলে নাটকীয় জয় পায় ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম খেলতে থাকে ভারত। তবে নিজেদের রক্ষণদেয়াল ঠিকঠাক কাজই করে যাচ্ছিল বাংলাদেশের। গোলরক্ষক নাহিদুল ইসলাম একের পর এক ফিরিয়ে দিচ্ছিলেন ভারতীয়দের শট। প্রধমার্ধে বেশ কয়েকটি সেভের পর গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর বাংলাদেশ দারুণ এক সুযোগ পায় ৫০তম মিনিটে। কিন্তু সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে গিয়ে বক্স থেকে নেয়া মানিকের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে সুযোগ পায় ভারত। কিন্তু রেনিন সিংয়ের শট নাহিদুল ঠেকিয়ে দেন।

৯০ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য ড্র। ফলে দুই দলই ছিলো এক পয়েন্ট পাওয়ার অপেক্ষায়। ইনজুরি টাইমে খেলা হয় পাঁচ মিনিট। দ্বিতীয় মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে উল্লাসে মাতে ভারত। সুমিত শর্মা বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝে লাফিয়ে উঠে হেড করে ম্যাচের ডেডলক ভাঙেন।

পিছিয়ে পড়ার পর বাংলাদেশের হাতে সময় ছিল মিনিট তিনেকেরও কম। এর মধ্যেও সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। কাউন্টার অ্যাটাকে গোলরক্ষককে একা পেয়েও ফরোয়ার্ড ঠিকমতো হেড নিতে পারেননি। ফলে ভারতের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, আগামী রোববার (২২ সেপ্টেম্বর) আসরের পরবর্তী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com