1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ফারুক হোসেন  জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
শরীয়তপুর জাজিরা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন বিষয়ে একটি ফলো-আপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টার সময়  উপজেলার বিলাসপুর কুদ্দুস বেপারী উচ্চ বিদ্যালয়ে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) জাজিরা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইডেন্স প্রকল্পের জাজিরা উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন তামান্নার সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শাহজাহান কবির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।
সভায় গাইডেন্স প্রকল্পের ব্যবস্থাপক সাজিয়া মৃধা জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা, ওয়াশরুম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ওয়াশরুম ব্যবহারের সময় জুতা ব্যবহার এবং সাবান দিয়ে হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধোয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) এ বি এম আব্দুস সালাম, সহকারী শিক্ষক (ব্যবসা শিক্ষা) মোহাম্মদ আলী জিন্নাহ, আদর্শ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা মুন্সি আজিজুল হক, সংগঠনের সদস্য মো. লিটন মুন্সী এবং গীতিকার-সুরকার কবি ফকির শাহিন শাহ। তারা স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সভায় স্টুডেন্ট ব্রিগেড গঠনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ ব্রিগেড গঠনের আগ্রহ প্রকাশ করে এবং জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন বিষয়ে সচেতনতা বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বক্তারা বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্রিগেড গঠন করা জরুরি। কারণ, এখনও অনেক শিক্ষার্থী জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com