জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ সম্প্রতি ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
এই একাডেমিক অর্জনে লায়ন মাইনুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবুল কালাম আজাদ বলেন, “লায়ন পলাশের ডক্টরেট অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আমাদের সংগঠনের জন্যও এক গর্বের বিষয়। এটি প্রমাণ করে, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আমাদের নেতাকর্মীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন।”
তিনি বলেন, “তাঁতী সমাজের উন্নয়ন, সংগঠনের সুশৃঙ্খল পরিচালনা ও নেতৃত্ব বিকাশে লায়ন মাইনুল ইসলাম শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অর্জন তরুণ রাজনীতিকদের জন্য নিঃসন্দেহে একটি অনুপ্রেরণা।”
তিনি আরো বলেন, ডক্টরেট ডিগ্রির মাধ্যমে লায়ন মাইনুল ইসলাম যেমন উচ্চশিক্ষায় নিজেকে সমৃদ্ধ করেছেন, তেমনি তাঁর রাজনৈতিক দর্শনে যুক্ত হয়েছে গবেষণাভিত্তিক ও প্রজ্ঞাসম্পন্ন দৃষ্টিভঙ্গি।
তাঁর এই সাফল্যে জাতীয়তাবাদী তাঁতীদলের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে। নেতারা আশা প্রকাশ করেছেন, দলের ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও কৌশল প্রণয়নে এই একাডেমিক অর্জন ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply