লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে একটি গুরুত্ববহ “ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।
আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয় বিসিএস (শিক্ষা) মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
সেমিনারে বক্তারা বর্তমান চাকরির বাজার, উচ্চশিক্ষার সম্ভাবনা এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ক্যারিয়ার গঠনের উপায় নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সময় ব্যবস্থাপনা, লক্ষ্য নির্ধারণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের শুধু ভালো ফল করাই নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করাও জরুরি। এ ধরনের সেমিনার তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”
সেমিনারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তারা নিজ নিজ আগ্রহের বিষয়ে প্রশ্ন করে মূল্যবান পরামর্শ গ্রহণ করে।
সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক-অভিভাবকগণ।
Leave a Reply