1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে হরিণসহ ১৩১টি বন্য প্রাণির মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে হরিণসহ ১৩১টি বন্য প্রাণির মরদেহ উদ্ধার

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪

ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে মোট ১২৭টি হরিণসহ ১৩১টি বন্য প্রাণির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে গতকাল আরও ৩১টি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মরা প্রাণিগুলো উদ্ধার করে মাটি চাপা দিয়েছেন বনরক্ষিরা। এর আগে ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি হরিণ এবং ৪টি শূকরের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। এই নিয়ে সুন্দরবন থেকে মোট ১২৭টি হরিণসহ ১৩১ বন্য প্রাণির মরদেহ উদ্ধার করল বন বিভাগ।  এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
শুক্রবার রাতে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবন পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেল বাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ১২৭টি মৃত দেহ উদ্ধার করা হয়েছে। চারটি বন্য শুকরের মরদেহ পাওয়া গেছে। এ সকল মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ১৮টি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com