1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রিহ্যাবে প্রশাসক হিসেবে উপসচিব জান্নাতুল ফেরদৌস এর যোগদান - দৈনিক আমার সময়

রিহ্যাবে প্রশাসক হিসেবে উপসচিব জান্নাতুল ফেরদৌস এর যোগদান

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের (প্রশাসন-৪ শাখা) উপসচিব জান্নাতুল ফেরদৌস যোগদান করেছেন। আজ ৩ ডিসেম্বর,২০২৩ ইং রবিবার সকালে তিনি রিহ্যাব অফিসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী তিন মাসের মধ্যে রিহ্যাব এর পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন এবং রিহ্যাব এর দৈন্দন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

রিহ্যাবে সদ্য যোগদান করা প্রশাসক জান্নাতুল ফেরদৌস রিহ্যাব পরিচালনা পর্ষদের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ধন্যবাদ সহ বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আব্দুর রশিদ বাবু,ডিজিএম (হেড অব মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন্স)
রিহ্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com