1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ - দৈনিক আমার সময়

রংপুর সদর উপজেলা আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও বৃক্ষ ওতপ্রোতভাবে জড়িত। তাই একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রংপুর সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান শাহিন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী এবং আনসার-ভিডিপির সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আনসার-ভিডিপির সদস্যদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানান।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, দলনেতা-দলনেত্রী এবং আনসার-ভিডিপির সদস্যরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির মাধ্যমে রংপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে আনসার-ভিডিপির সদস্যদের ভূমিকা আরও জোরদারের বার্তা দেওয়া হয়।
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজে গড়ি সুন্দর বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com