1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর বিভাগে সারা ফেলেছে কুইক রেসপন্স টিম বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার - দৈনিক আমার সময়

রংপুর বিভাগে সারা ফেলেছে কুইক রেসপন্স টিম বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় কিউআরটির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নীলফামারী সদর, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও ডিমলা থানা এলাকার মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত মো. মুসা আলী ওরফে মোস্তফা ফিরোজ, কামারপুকুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. এমদাদুল হক, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য হিসেবে পরিচিত সানোয়ার কবির ওরফে পাপু ও নাসিম ইকবাল চৌধুরী ওরফে অভি।এ ছাড়া সৈয়দপুরের ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. শামীম আলী প্রিন্স, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে পরিচিত মো. সাদ্দাম হোসেন, নীলফামারী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত শাহাদাত হোসেন আপন, পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. আবুল বাশার এবং গাড়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মো. জিন্নুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. জিয়াউর রহমান ওরফে জিয়া, ৫ নম্বর গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. হাসমত খান হাসু, কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত মো. বাদল মিয়া, পুটিমারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত মনোরঞ্জন রায়, পুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মো. সিরাজুল ইসলাম এবং ৫ নম্বর গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. শাহ আলম মিয়া।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।রংপুর রেঞ্জ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কিউআরটির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।পুলিশের এমন ধারাবাহিক বিশেষ অভিযানে রংপুর রেঞ্জের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিউআরটি কার্যকর ভূমিকা রাখছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com