1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর-দিনাজপুর অঞ্চলের উপজেলা/থানা আমীর সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুর-দিনাজপুর অঞ্চলের উপজেলা/থানা আমীর সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা ও থানা আমীর সম্মেলন-২০২৬ শুক্রবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ শফিকুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান বেলাল এবং মাওলানা নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সম্মেলনে রংপুর ও দিনাজপুর অঞ্চলের বিভিন্ন উপজেলা ও থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানায়, রংপুর সফরকালে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির। এছাড়া রংপুর মহানগরীতে আয়োজিত একটি সুধী সমাবেশেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com