1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা প্রকল্প শতভাগ বাস্তবায়ন ও উন্নয়নের ছোঁয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দৃষ্টান্ত দৃশ্যমান - দৈনিক আমার সময়

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা প্রকল্প শতভাগ বাস্তবায়ন ও উন্নয়নের ছোঁয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দৃষ্টান্ত দৃশ্যমান

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
oplus_131104

উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত ও কাজ শতভাগ বাস্তবায়নে গুরুত্ব দিয়ে আসছে নির্বাহী প্রকৌশলী

রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মুসার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও তথ্য-প্রমাণনির্ভর নয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের মান, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন নির্বাহী প্রকৌশলী মো. মুসা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এলজিইডির আওতাধীন গ্রামীণ সড়ক, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলগত মান বজায় রাখা এবং কাজের অগ্রগতি নিয়মিত তদারকিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শন, কাজের মান যাচাই এবং ঠিকাদারদের নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
বিশেষ করে সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন করা এবং জনগণের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কোনো প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ই-জিপি পদ্ধতিতে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্টরা তা নাকচ করে বলেছেন, সরকারি বিধিবিধান ও প্রচলিত ক্রয়প্রক্রিয়া অনুসরণ করেই প্রকল্পের দরপত্র কার্যক্রম পরিচালিত হয়। ই-জিপি ব্যবস্থায় দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নির্ধারিত নিয়ম ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্পন্ন হওয়ার কথা।
সংশ্লিষ্ট নথিপত্র, দরপত্র প্রক্রিয়া, প্রকল্পের পরিমাপ বই, বিল-ভাউচার ও বাস্তব কাজ সরেজমিনে যাচাই করা করার মধ্য দিয়ে প্রত্যেক বছর অডিট করে বিষয় গুলো।যাহা কোনো ক্রমে নিয়মের বাহিরে হয়নি এমন কোনো রিপোর্ট নেই আমাদের এলজিডি অফিস রংপুর এর।
রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে মো. মুসা দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি ও কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, গ্রামীণ জনগণের চলাচল সহজ করা এবং সরকারি অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলগত নির্দেশনা ও নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, অনেক প্রকল্পে নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। উন্নয়নকাজের ক্ষেত্রে ‘শতভাগ কাজ নিশ্চিত করার’ লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। তাদের মতে, কোনো সরকারি কর্মকর্তার সম্পদ নিয়ে প্রশ্ন থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নথিপত্র যাচাই ও প্রয়োজন হলে আইনানুগ তদন্তই হওয়া উচিত। এতে অভিযোগ সত্য হলে যেমন ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে, তেমনি ভিত্তিহীন অভিযোগ হলে কর্মকর্তার ভাবমূর্তিও অযথা ক্ষতিগ্রস্ত হবে না।
সংশ্লিষ্টরা আরও বলেন, অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা যেমন অনুচিত, তেমনি অভিযোগের ভিত্তি না থাকলে একজন সরকারি কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন হয় এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করাও কাম্য নয়। রংপুর জেলার বিভিন্ন উপজেলা যেমন বুড়ির হাট থেকে হাজীরহাট রাস্তা টা সম্পুর্ণ করা হয়েছে শতভাগ নিশ্চিত করা হয়। এবং তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘প্রভাতী’ প্রকল্পের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের কার্যক্রম মাঠপর্যায়ে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখছেন এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com