1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - দৈনিক আমার সময়

রংপুরে ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আলামীন রংপুর
    প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রংপুরে ৫৩তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রংপুর জিলা স্কুল মাঠে চাঁপা অঞ্চলের (রংপুর ও রাজশাহী বিভাগ) এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহাঃ আবদুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপপরিচালক মোছাঃ রোকসানা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা শেখায়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয় এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ৫৩তম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর আয়োজনে এবং উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, রংপুর ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com