1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী আগমনে ফুলেল সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস - দৈনিক আমার সময়

রংপুরে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী আগমনে ফুলেল সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

আলামীন রংপুর
    প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস (অশ্রু) সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীকে মনোনয়ন দেওয়ায় গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নারীদের অধিকার আদায়ে নিরলস কাজের স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন আরও এগিয়ে যাবে এবং রংপুরের মানুষের প্রত্যাশা পূরণ হবে।” একই সঙ্গে তিনি দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রেজেকা সুলতানা ফেন্সীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীকে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের প্রার্থীদের তালিকায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি জোট মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন দেয়। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে এসব মনোনয়নপত্র বৈধ বলে নিশ্চিত করা হয়েছে।

অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী রংপুরের আইনজীবী মহলে সুপরিচিত একটি নাম। তিনি রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন। পেশাগত জীবনে তিনি রংপুর আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আইন পেশায় দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে এসব আসনে প্রতিনিধিরা নির্বাচিত হন। সাধারণত আসনসংখ্যার সমান প্রার্থী মনোনয়ন দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।

এদিকে মনোনয়নপ্রাপ্তির পর রংপুরে আগমনে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রংপুর-ঢাকা মহাসড়কের কামারপাড়া বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। রংপুর মহানগর জাসাস, মেট্রো কোতোয়ালি থানা জাসাস, মাহিগঞ্জ থানা জাসাস, মহিলা দল এবং ভাওয়াইয়া একাডেমির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে রংপুরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com