রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোঃ ইব্রাহীম খলিল উল্লাহর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুর আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘সচেতন আইনজীবী সমাজ, রংপুর’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ইব্রাহীম খলিল উল্লাহ অভিযোগ করেন, খোদ্দ তামপাট মৌজার একটি জমির ১৬ শতক তিনি ২০০৯ সালের ৩ মার্চ দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি তার নামে খারিজ করা এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় এক ব্যক্তি তার ক্রয়কৃত জমিতে অবস্থান করেন এবং সেখানে একটি রাজনৈতিক কার্যালয় নির্মাণ করা হয়। পরবর্তীতে সরকারের পরিবর্তনের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তিনি জমিটির দখল বুঝে পান বলে দাবি করেন।
অ্যাডভোকেট ইব্রাহীম খলিল উল্লাহর অভিযোগ, গত ২০ আগস্ট সন্ধ্যায় তার ভোগদখলীয় খাবার হোটেলে কয়েকজন ব্যক্তি ও আরও অজ্ঞাতনামা লোকজন গিয়ে হোটেলের একটি অংশে তালা লাগিয়ে দেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় রাজনৈতিক নেতাদের অবহিত করার পরও সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়। পরে অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করলে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে তার রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে ৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তার কাছে ৬ শতক জমি লিখে দেওয়ার দাবিও করা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ইব্রাহীম খলিল উল্লাহ অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এবং লিখিত অভিযোগ নিয়ে তাজহাট থানায় যান। তবে সেখানে তার অভিযোগের যথাযথ আইনগত ব্যবস্থা না নিয়ে অভিযুক্তদের সঙ্গে আর্থিক সমঝোতার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন তিনি।তার অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সর্বনিম্ন ৪ লাখ টাকায় বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে থানায় গিয়েও একই ধরনের প্রস্তাব দেওয়া হয় বলে তিনি দাবি করেন।অ্যাডভোকেট ইব্রাহীম খলিল উল্লাহ বলেন, চাঁদা দাবির বিষয়টি তার মোবাইলে ভয়েস কল রেকর্ড হিসেবে সংরক্ষিত রয়েছে। একজন জাতীয়তাবাদী আইনজীবী হিসেবে নিজের বৈধ সম্পত্তি ও জীবনের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলেও সংবাদ সম্মেলনে জানান।
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি বিষয়টি দেশের ঊর্ধ্বতন আইন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের কাছে তুলে ধরার কথা জানান তিনি।তবে সংবাদ সম্মেলনে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে
Leave a Reply