1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যেসব পাতা খেলে উপকার পাবেন খালিপেটে - দৈনিক আমার সময়

যেসব পাতা খেলে উপকার পাবেন খালিপেটে

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জীবনযাপন পদ্ধতি ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আজকাল অধিকাংশ মানুষের মধ্যে নানা ধরনের শারীরিক জটিলতা বাড়ছে। সুস্থ থাকতে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে অনেক ধরনের প্রাকৃতিক পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। এ চিকিৎসা অনুযায়ী, সকালে খালি পেটে কয়েক ধরনের পাতা খেলে অনেকরকম শারীরিক সমস্যা কমে।

সবুজ ও টাটকা পাতার প্রচুর পুষ্টিগুণ থাকে। খনিজ, ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বেশ কয়েকটি পাতা কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে দারুণ উপকার মেলে। যেমন-

পুদিনা পাতা: অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ পুদিনা পাতা চিবিয়ে খেলে মুখগহ্বরে থাকা ব্যাকটেরিয়ার সংখ্যা আটকে যায়। পাশাপাশি এই পাতা বার্ধক্য কমাতে সাহায্য করে।

তুলসি পাতা: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তুলসি পাতা সর্দি কাশি, সংক্রমণজনিত রোগ প্রতিরোধে সহায়ক। কাঁচা তুলসি পাতা চিবিয়ে খেলে হজমের সমস্যা কমে যায়। যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদেরও এটি খাওয়া ভালো।

পালং শাক: অনেকেই রান্না করে পালং শাক খান। তবে এটি কাঁচা অবস্থায় খেলে অনেক উপকার মেলে। ক্যালসিয়াম, আয়রন, ফোলেচের মতো নানা খনিজে এবং ভিটামিন এ, সি ও কে রয়েছে পালং শাকে।

কারি পাতা: শরীরে জমে থাকা টক্সিন দূর করে কারি পাতা। খালি পেটে এই পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য কারিপাতা বেশ কার্যকর। যা ত্বক এবং চুলের জন্যও খুব ভালো।

সজনে পাতা : এই পাতায় থাকা নানা ধরনের ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য বেশ উপকারী। খালি পেটে সজনে পাতা চিবিয়ে খেলে হজম খুব ভালো হয়। শরীরও সুস্থ থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com