1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যাচ্ছি বাড়ি ট্রেনে চড়ে - দৈনিক আমার সময়

যাচ্ছি বাড়ি ট্রেনে চড়ে

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

যাচ্ছি বাড়ি ট্রেনে চড়ে গ্রীষ্মের এক ভোরেব

সছি বলে বাতায়নে ; একমুঠো রোদ পড়লো মুখে

মৃদু হিমেল বায়ু দোলে; কোনসে বাঁশি মনের বাগে
নিরাপদে এমন ভ্রমণ ; ট্রেন ছাড়া আর কোথায় পাবে?

দু’ ধারে সবুজ ক্ষেত ; ক্ষেতের আইলে হলুদ পাখি
কয়েক জোড়া শালিক পাখির ঝগড়া দেখি মেলে আঁখি
মাঠের পরে শান্ত গ্রাম ; ভোরের আলোয় জাগছে এখন
দোলনায় দোলে স্বমহিমায় ট্রেনটা তবে ছুটছে যখন।

শ্যামল তরুর যে বনের সাথে ট্রেনটার বড় মিতালী
সে বনটা যেনো ডাকছে তারে একটু থেমে যাওনা ভাই
রোজ প্রভাতে তোমার সাথে হয় যে আমার দেখা
ট্রেনটা বলে সময় নেই ভাই যাবো শহর ঢাকা।

ক্ষণিক পরে ছোট নদী, নদীর উপর পোল
ট্রেনটা এবার উঠলো গেয়ে নতুন সুরের বোল;
পোল পেরিয়ে ; বন পেরিয়ে ছুটলো ট্রেন আপন পায়ে
এ প্রভাতে মনের সুখে যাচ্ছি বাড়ি ট্রেনে চড়ে।

লেখক, মুহম্মদ শাহাদাত হোসেন
প্রধান সহকারী,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর
বাংলাদেশ রেলওয়ে,পাহাড়তলী চট্টগাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com