1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে ডিসিকে স্মারকলিপি, মানববন্ধন - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে ডিসিকে স্মারকলিপি, মানববন্ধন

শুভ বসাক :
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নগরীর চরপাড়া মোড় এলাকায় মানববন্ধনে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারী ও ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা অবিলম্বে চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় এনে সাধারণ ক্লিনিক ও ডায়াগনোস্টিক ব্যবসায়ীদের নিরাপদে প্রতিষ্ঠান পরিচালনায় প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল হক পাপ্পু, হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।
সম্প্রতি নগরীর বাঘমারায় একটি বেসরকারি হাসপাতালে কতিপয় সন্ত্রাসীরা মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ঐ মালিককে মারধর করে ও হাসপতালে হামলা চালায়। এ প্রেক্ষিতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে চাঁদাবাজি বন্ধে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com