ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যোন (যা পার্ক নামে পরিচিত) এ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নগরবাসী এমন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে। জেলা প্রশাসক মো. মুফিদুল হক নিজে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে পার্কের ভেতরে হাঁটা-চলার জায়গায় (বৈশাখী মঞ্চের উল্টোদিকে) একটি দোকান ঘর ছিল। যা ছিল দৃষ্টি কটু। এ ছাড়া পার্কের ভেতরে আরো কিছু অবৈধ ঘর তৈরি করে এখানে ব্যবসা করা হচ্ছিল। এসব ঘটনা প্রশাসন জানতে পেরে বুধবার অভিযানে নামে।বুলডেজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজীদ বলেন, ‘এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। এগুলো নিয়ে নাগরিকদের অভিযোগ ছিল। তাই এগুলো উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply