1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু - দৈনিক আমার সময়

মুন্সীগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জ কারাগারে কারাবন্দি অবস্থায় সারোয়ার হোসেন নান্নু (৬০) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে। তিনি হত্যা ও বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন। সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথার কারণে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আতাউল গনি জানান, তার উপসর্গ পর্যবেক্ষণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মুন্সীগঞ্জ জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পর্যবেক্ষণ শেষে দায়িত্বরত চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। কারা সূত্র জানায়, জুলাই আন্দোলনে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সজল হত্যা মামলায় গত ৫ মে থেকে কারান্তরীণ ছিলেন নান্নু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com