1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মিল্ক ভিটার মহাব্যবস্থাপক পদে এনায়েত করিম চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ - দৈনিক আমার সময়

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক পদে এনায়েত করিম চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বাংলাদেশে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর মহাব্যবস্থাপক (জিএম) পদে মো. এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে গতকাল এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মো. এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য মিল্ক ভিটার মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , এ নিয়োগের অন‍্যান‍্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com