1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাদক কান্ডে ঈদগাঁওতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ১ - দৈনিক আমার সময়

মাদক কান্ডে ঈদগাঁওতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ১

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে মাদক সেবনে ও বিক্রিতে বাধা দেয়ায় ধারালো দা-র কোপে মারাত্মক আহত হয়েছে স্হানীয় কাঠমিস্ত্রী তপু (২১)। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। আজ সোমবার থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
জানা যায়,  ইউনিয়নের জলদাশ পাড়ার স্কুল সংলগ্ন স্হানে একটি মাদকসেবী গ্রুপ মাদক সেবন ও কেনাবেচা করে আসছে। বাড়ির সন্নিকটে এ অপকর্মে বাধা দিলে ক্ষীপ্ত হয়ে ধারালো দা দিয়ে অতর্কিত হামলা করে কাঠমিস্ত্রী তপুর উপর। মাটিতে লুটে পড়লে লোকজন তাকে প্রথমে ঈদগাঁও এবং পরে চট্রগ্রামে নিয়ে যায়। শনিবার সকালে প্রেমলালের দোকানের সামনে ঘটনাটি ঘটে।আহতের পিতার নাম নামত্রিপুরাম জলদাশ। তার মাতা রবিবার ঈদগাঁও থানায় একটি এজাহার দায়ের করে। সোমবার পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com