চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে মহেশ খাল ও এর শাখা-প্রশাখা স্থায়ীভাবে খনন, দখলমুক্ত এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। একই সঙ্গে সড়ক সংস্কার, নালা-নর্দমা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদে মাগরিব আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের নিজ বাসভবনে ৩৮ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মহেশ খাল হবে অগ্রাধিকার-
সভায় এলাকার নাগরিক সমস্যার মধ্যে মহেশ খাল ও এর শাখা-প্রশাখার বর্তমান অবস্থা, দখল এবং পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর বলেন, কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত মহেশ খালের প্রায় ১২ কিলোমিটার শাখা-প্রশাখা স্থায়ীভাবে খনন ও দখলমুক্ত করে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা হবে। শুধু সাময়িক পরিষ্কার নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, জলাবদ্ধতা ৩৮ নম্বর ওয়ার্ডের অন্যতম বড় নাগরিক সমস্যা। তাই খাল-নালা সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা-
মতবিনিময় সভায় বক্তারা আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, ভাঙা সড়ক সংস্কার, নালা-নর্দমা পরিষ্কার, অসহায় মানুষের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন নাগরিক সমস্যায় সরাসরি এগিয়ে আসার মাধ্যমে তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
বক্তারা আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে হানিফ সওদাগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার জনসম্পৃক্ততার বিষয়টি ফুটে উঠেছে। আসন্ন চসিক নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডে তাকে দলীয় একক কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চান এবং জনগণের ভোটের মাধ্যমে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে ওয়ার্ডের কাউন্সিল নির্বাচিত করবেন বলেও বক্তারা মত প্রকাশ করেন।
সহযোগিতার জন্য কৃতজ্ঞতা- নিজ বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণের সহযোগিতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, ৩৮ নম্বর ওয়ার্ডের মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার কাজের প্রধান শক্তি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সড়ক, ড্রেনেজ, খাল, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। মতবিনিময় সভায় উপস্থিত নাগরিক প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply