1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎মহেশ খাল পুনরুদ্ধার ও স্থায়ী খননে গুরুত্ব, ৩৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন নিয়ে হানিফ সওদাগরের সঙ্গে ব্র্যাক কর্মকর্তাদের মতবিনিময় - দৈনিক আমার সময়

‎মহেশ খাল পুনরুদ্ধার ও স্থায়ী খননে গুরুত্ব, ৩৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন নিয়ে হানিফ সওদাগরের সঙ্গে ব্র্যাক কর্মকর্তাদের মতবিনিময়

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৮ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত মহেশ খাল ও এর শাখা-প্রশাখাগুলো স্থায়ীভাবে খনন, পুনরুদ্ধার ও পানি প্রবাহ সচল রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর এবং ব্র্যাকের প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তারা।বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) হানিফ সওদাগরের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৮ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক দুর্ভোগ কমাতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মহেশ খাল পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত মহেশ খাল এবং এর শাখা-প্রশাখাগুলোর স্থায়ী খনন ও পুনরুদ্ধার। খালটি দখল, ভরাট ও দীর্ঘদিনের পলি জমার কারণে পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও তীব্র হতে পারে—এমন বাস্তবতায় খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মহেশ খালকে পরিকল্পিতভাবে পুনরুদ্ধার ও খননের পাশাপাশি এর শাখা-প্রশাখাগুলোও পর্যায়ক্রমে সংস্কার ও খনন করে কর্ণফুলী নদীর সঙ্গে কার্যকর পানি প্রবাহের সংযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে খালের জায়গা সংরক্ষণ, অবৈধ দখল ও ময়লা-আবর্জনা অপসারণ এবং ভবিষ্যতে পুনরায় ভরাট বা দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর বলেন, ৩৮ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে মহেশ খাল ও এর শাখা-প্রশাখার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে স্থায়ীভাবে খাল পুনরুদ্ধার ও খননের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সাময়িক সমাধানের পাশাপাশি টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওয়ার্ডের নাগরিকদের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে ব্র্যাকের প্রকল্প ব্যবস্থাপক (Project Manager) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবিক সহায়তা প্রদান, পুনরুদ্ধার ও পুনর্বাসনে সহযোগিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি মোকাবিলায় ব্র্যাকের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মতবিনিময়কালে ৩৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মহেশ খাল পুনরুদ্ধার, স্থায়ী খনন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ৩৮ নম্বর ওয়ার্ডকে জলাবদ্ধতামুক্ত ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com