1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান, বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৯ সদস্য আটক - দৈনিক আমার সময়

মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান, বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৯ সদস্য আটক

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি:
    প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা-বারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ‘কুখ্যাত জিয়া বাহিনী’র ৯ জন সক্রিয় সদস্য আটক করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড ও নৌবাহিনী সমন্বয়ে মহেশখালীর কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেক পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের লেঃ কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়  মহেশখালীর কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় সাধারণ জনগণকে জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীদল বিভিন্নভাবে হমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। স্থানীয় জনগণ বাংলাদেশ কোস্ট গার্ড এর শরণাপন্ন হলে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৮টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ডস তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন, মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)। তারা মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com