গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় কভার্ডভ্যান চাপায় হারেস মিয়া (বাঘাইল্লা) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় (ফুটওভার ব্রিজ সংলগ্ন) ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হারেস মিয়া (৬০) (বাঘাইল্লা) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার লালপুকুর এলাকায় থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলের দিকে মহাসড়কের মাঝখানের লোহার বেড়ার ফাঁক দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করেন হারেস। ডানেবামে না দেখে হঠাৎ সড়কের মাঝখানে আসা মাত্রই দ্রুতগতির একটি কভার্ডভ্যান হারেসকে তাকে চাপা দেয়। এতে তার শরীর থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়ক পারাপারের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করলেও জনগণের মধ্যে সেগুলো ব্যবহারের অনীহা প্রকট। অলসতা বা সময় বাঁচানোর দোহাই দিয়ে মানুষ নিয়মিতই লোহার বেড়া টপকে যাতায়াত করছে, যা প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন,” খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা হলেও চালক পালিয়েছে। মামলা হয়েছে।’
Leave a Reply