1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৪৭ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধোবাউড়া উপজেলার দর্শা এলাকার সাইফুল ইসলামের পুত্র রবিউল হাসান লেলিন (২৫),একই এলাকার হুকুম আলীর পুত্র শামিম হাসান (২৭)।

বৃহস্পতিবার ময়মনসিংহ র‍্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১৮ জুন রাত ১১:৪০ টায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন দর্শা সাকিনস্থ ধোরাউড়া টু তারাকান্দা পাকা সড়কের পূর্ব পার্শ্বে জনৈক রেজাউল করিম এর পরিত্যক্ত দোকানের সামনে অভিযান পরিচালনা করে রবিউল হাসান লেলিন, শামিম হাসান কে ৪৭ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৭০ হাজার টাকা।
র‍্যাব আরো জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায় মামলা দায়ের ও আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com