1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ধর্ষণ মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। গতকাল বুধবার (২৫ জুন) ময়মনসিংহ র‌্যাব এর অভিযানে জিএমপি গাজীপুরের বাসন থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর এলাকার মৃত জুবেদ আলী পুত্র।

ময়মনসিংহ র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ মে রাত সোয়া ২ টায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ধানাধীন বাদীর বসতবাড়ীর পাশে ভিকটিমকে একটি খালি রুমে নিয়ে গিয়ে আসামী মোঃ জহিরুল ইসলাম জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‍্যাব-১, গাজীপুর এর সহায়তায় ২৫ জুন  সন্ধ্যা সাড়ে ৭ টায় জিএমপি গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ জহিরুল ইসলাম কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com