1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে দেশ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনোষ্টিকের উদ্বোধন করেন : মেয়র টিটু - দৈনিক আমার সময়

ময়মনসিংহে দেশ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনোষ্টিকের উদ্বোধন করেন : মেয়র টিটু

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
ময়মনসিংহে দেশ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনোষ্টিক এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৭ জুলাই সোমবার নগরীর সারদা ঘোষ রোড সংলগ্নে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এরপর হসপিটাল প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় এ.কে.এম আব্দুল করিমের সভাপতিত্বে ও মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,১০ নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল আলম,২৫ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মনোয়ার হোসেন বিপ্লব, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ রিপন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,দেশ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনোষ্টিক এর ব্যবস্থাপনা পরিচালক মিহি মাহমুদ খান।এসময় উপস্থিত ছিলেন, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব দেশ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনোষ্টিক এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com