ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা,৬৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ দেলোয়ার হোসেন দেলু @ পাগলা দেলু (৩৮), মোঃ নাজিম মীর (৪০), মোঃ শামীম মিয়া (৩৮), মোঃ রতন মিয়া (৪৩), সাব্বির রানা তুহিন (২৪) ও মোঃ ফরিদুল ইসলাম হীরা (৩৫)।গত শনি-রবিবার ভোর রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর সবজিপাড়া, কেওয়াটখালী এবং ঈশ্বরগঞ্জ থানাধীন নয়া-শিমুল এলাকা ও ফুলপুর থানাধীন শিমুলীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল (৩১মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ডিবি পুলিশের চৌকশ দল জেলার ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও কোতোয়ালী থানাধীন তিনটি পৃথক অভিযান চালিয়ে ৬জন অসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত আছে বলে স্বীকার করে। এছাড়াও আসামিরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।ফারুক হোসনে আরও জানান, জেলা পুলিশ সুপার মাছূম আহাম্মদ ভূঞা’র নির্দেশে পবিত্র মরজান মাসে সাধারণ মানুষ যেন নির্ভিগ্নে ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিংমলের সামনে বিশেষ গোয়েন্দা নজরদারি রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারি চক্রের সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৫০০ গ্রাম গাঁজা, ৬৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৬ মাদক কারবারিদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে আসামিদেরকে পাঠানো হয়েছে।
Leave a Reply