1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ডিবির অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার

শুভ বসাক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
Oplus_131072
জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ধারাবাহিক অভিযানে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ভোররাতে কোতোয়ালী মডেল থানার বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং-বাঘমারা এবং হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা-শিল্পি, সাং-কৃষ্টপুর। তারা উভয়েই কোতোয়ালী থানার বাসিন্দা। জেলা গোয়েন্দা সংস্থা অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম এর নির্দেশনায় এসআই (নিঃ) রাজীব তালুকদার, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের সহযোগিতায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া সাম্প্রতিক সময়ে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে আরও একাধিক সাফল্য এসেছে।
জেলা গোয়েন্দা শাখার এই ধারাবাহিক অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবির এমন অভিযান আগামী দিনেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com