1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত গ্রেফতার -১৯ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত গ্রেফতার -১৯

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

 

ময়মনসিংহে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।গত ২৮ জুলাই সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় নগরীর নতুন বাজার মোড়ে কৃষি ব্যাংকের সামনে রাস্তার উপর,দল ভূক্ত হয়ে উশৃংঙ্খলা সৃষ্টি ও বে-আইনী জনতা বদ্ধে দাঙ্গা সৃষ্টি করাসহ সরকার বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় যান চলাচলের প্রতি বন্ধকতা সৃষ্টি করা সহ যানবাহন ভাংচুর করে নাশকতা মূলক কর্মকান্ড ও অন্তঘার্তিমুলক কাজ করার অপরাধ সংগঠিত করিতেছিল সেই সময়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে, উশৃংঙ্খল জনতা দৌড়াইয়া পালিয়ে যায়। এই ঘটনায় ২৯ জুলাই কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু হয়। (কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০০, তারিখ-২৯/০৭/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড)।

এরই প্রেক্ষিতে ৩১ জুলাই রাতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সহিত জড়িত থাকা মাওলানা আব্দুল্লাহ মোঃ মুজাহিদ (৪৫)- সাধারণ সম্পাদক, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা। ডা. আজহারুল ইসলাম শাহীন (৪৬)- অর্থ বিষয়ক সম্পাদক, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা। হাবিবুল হক শরীফ (৪০)- প্রচার সম্পাদক, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা। মোঃ মামুনুর রশিদ (৪৫)-সদস্য, জামায়েত ইসলাম মুক্তাগাছা শাখা। মাঃ আবু নাছের সিদ্দিকী (৫২)- সদস্য, জামায়েত ইসলাম কোতোয়ালী থানা শাখা। মোঃ আনোয়ার হোসেন (৫০)- সদস্য, জামায়েত ইসলাম কোতোয়ালী থানা শাখা। মাওলানা মোঃ মফিজুল ইসলাম (৫৫)-সভাপতি, জামায়েত ইসলাম , কোতোয়ালী থানা শাখা। আসাদুল্লাহ হাফেজ মোঃ কাজিম উদ্দিন (৫৫)- সদস্য, জামায়েত ইসলাম গৌরিপুর থানা শাখা। মোঃ আব্দুল কাদের (৫০)-সুরা সদস্য, জামায়েত ইসলাম ফুলপুর থানা শাখা। মোঃ জয়নাল আবেদীন (৫১)-সাধারণ সম্পাদক, জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখা। মোঃ ফজলুল হক ওরফে মাহবুব (৩৬)-সদস্য, জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা শাখা। মোঃ আমিনুল হক খান (৬৫)-সেক্রেটারী ইউপি শাখা, জামায়েত ইসলাম ঈশ্বরগঞ্জ থানা। মাওলানা মতিউর রহমান (৫৩)-সদস্য, জামায়েত ইসলাম তারাকান্দা থানা শাখা। মাওলানা নুরুল ইসলাম (৪০)-সহ সভাপতি, জামায়েত ইসলাম তারাকান্দা থানা শাখা। মোঃ আঃ মতিন (৩৫)-সদস্য, জামায়েত ইসলাম ফুলবাড়ীয়া থানা শাখা। ইয়াকুব আলী হুজুর (৪৩), সদস্য, জামায়েত ইসলাম ফুলবাড়ীয়া থানা শাখা। মাহমুদুল হাসান (৩০)- রুকন সদস্য, জামায়েত ইসলাম পাগলা থানা শাখা। মাওলানা মোবারক হোসাইন (১৯)-সদস্য, জামায়েত ইসলাম ভালুকা থানা শাখা।মোঃ সাইফুল ইসলাম (৪০)-সদস্য, জামায়েত ইসলাম ধৌবাউড়া থানা শাখা আসামীদেরকে গ্রেফতার করা হয়। জামায়াতের এই ১৯ নেতাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com