1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্য গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ময়মনসিংহে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্য গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সক্রিয় সদস্যরা হলেন, আব্দুল হালিম (৫০), জাকির হোসেন (২১), জালাল উদ্দিন (৫০),  মোঃ আলম মিয়া (৪০), মোঃ আল আমিন (৩০) এবং মোঃ শফিকুল ইসলাম (২৭)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ময়মনসিংহ র‍্যাব এর একটি আভিযানিক দল ১৪ ডিসেম্বর রাত ২ টায়  ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজারস্থ খেজুরতলা মোড়ে আনান কেটিনেট র্ফামের কারখানা এর সামনে ফুলবাড়ীয়া হতে ময়মনসিংহ গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করলে
কারের ড্রাইভার সহ অন্যান্য যাত্রীদেরকে তাদের ব্যাগের মধ্যে কি আছে জানতে চাইলে তারা ইতস্তত বোধ করে এবং অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজনের সামনে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে এবং তাদের সাথে দেশীয় অস্ত্র-সস্ত্র আছে বলে জানান। পরর্বতীতে তাদের দেহ ও গাড়ী তল্লাশী করে ৩টি চাপাতি, একটি লোহার ছুরি, ১টি হাতুরি ও অন্যান্য সরজাদিসহ ডাকাত সদস্য  ময়মনসিংহ জেলার আব্দুল হালিম, জাকির হোসেন, জালাল উদ্দিন, মোঃ আলম মিয়া, মোঃ আল আমিন এবং বগুড়ার সোনাতলা থানার মোঃ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আলামতসহ আসামী হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com