ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকসহ উজ্জ্বল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত উজ্জ্বল নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
সোমবার (২৬ মে) ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে বিশেষ অভিযান চলাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে আটক করে। পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply